× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী ছয় মাসের মধ্যে সারা দেশে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম চালু করা হবে -আইনমন্ত্রী ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়ে ভুয়া প্রচার বিষয়ে সতর্ক থাকার অনুরোধ নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেপ্তার  ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক যোগাযোগের খবরে কমেছে তেলের দাম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় ঐতিহ্যবাহী গ্রামীণ সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা
ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা

‎খুলনার পাইকগাছায় আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধূলা ধরে রাখতে এক ব্যতিক্রমী সাঁতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ঐতিহ্যবাহী সরল খাঁ দীঘিতে ‘সরল – বান্দিকাটি যুব সংঘের’ উদ্যোগে রবিবার দুপুরে এই আনন্দঘন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দীর্ঘদিন পর এমন উৎসবমুখর আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। রোববার দুপুরে দীঘির চারপাশজুড়ে ভিড় জমান শত শত উৎসুক জনতা। করতালির মাধ্যমে তারা প্রতিযোগীদের উৎসাহিত করেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আধুনিকতার ছোঁয়ায় গ্রাম-বাংলার বুক থেকে হারিয়ে যাওয়া এসব ঐতিহ্যবাহী খেলাধূলা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই মূলত এই আয়োজন।

যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ বিনোদনের খোরাক জোগাতে আগামীতেও এ ধরনের গ্রামীণ খেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের  মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সরল- বান্দিকাটি যুব সংঘের সকল সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..