× Banner
সর্বশেষ
আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক

পাঁচ শ ছবির পর অবশেষে অস্কার!

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০১৬

দীর্ঘ ২২ বছরের চেষ্টায় ছয়বারের মনোনয়ন শেষে লিওনার্দো ডিক্যাপ্রিও এবার যখন ৮৮তম আসরে সেরা অভিনেতার অস্কার হাতে তুললেন, সবাই তাঁকে তখন বাহবা দিয়েছিলেন। কেউ কেউ তাঁকে ‘ক্রিকেট লিজেন্ড’ শচীন টেন্ডুলকারের সঙ্গেও তুলনা করেছেন। শচীনও ২২ বছরের চেষ্টায় তাঁর দলকে বিশ্বকাপ এনে দিতে পেরেছিলেন। কিন্তু ৮৭ বছরের জীবনে যে মানুষটি পাঁচ শরও বেশি ছবিতে কাজ করার পর অবশেষে সেই অধরা সোনার অস্কার হাতে পেয়েছেন! তাঁর বেলায়?

ইতালীয় সুরকার এনিও মরিকোনকে মনে না রেখে পারা যায় না। বলতেই হবে, ধৈর্য আর সাধনায় ডিক্যাপ্রিওকেও ছাড়িয়ে গেছেন তিনি! সে হিসাবে তো ডিক্যাপ্রিওর জীবনের এখনো অনেকটাই বাকি!
এ বছর কুয়েন্টিন টারান্টিনো পরিচালিত ‘দ্য হেটফুল এইট’ ছবির জন্য সেরা ‘অরিজিনাল স্কোর’-এর অস্কার হাতে তুলেছেন ৮৭ বছর বয়সী ইতালীয় সুরকার এনিও মরিকোন। অস্কারের সোনার মূর্তি হাতে নিয়ে উচ্ছ্বসিত এনিও বলেছেন, ‘একটি সুন্দর ছবি ছাড়া সুন্দর একটি সাউন্ড ট্র্যাক সৃষ্টি করা সম্ভব হয় না। ছবি থেকেই আসে অনুপ্রেরণা। আর এ জন্য কুয়েন্টিন টারান্টিনোকে ধন্যবাদ জানাতে চাই আমাকে বেছে নেওয়ার জন্য।’

এনিও আরও বলেন, ‘এর সঙ্গে ধন্যবাদ দিতে চাই এ ছবির প্রযোজক আর গোটা দলকে। তাঁর সঙ্গে মনোনয়ন পেয়েও যাঁরা এবার অস্কার জিততে পারেননি, তাঁদেরও ধন্যবাদ জানান তিনি।
তবে এবারই যে প্রথম অস্কার জিতলেন মরিকোন, তা কিন্তু নয়। ২০০৭ সালে ছবির সংগীত আয়োজনের প্রতি অবদানের জন্য অস্কারের ‘আজীবন সম্মাননা’ পান তিনি। এর আগে, পাঁচবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন মরিকোন। ছবিগুলো হলো ‘ডেজ অব হেভেন’ (১৯৭৮), ‘দ্য মিশন’ (১৯৮৬), ‘দ্য আনটাচেবলস’ (১৯৮৭), ‘বাগসি’ (১৯৯১) আর ‘মালেনা’ (২০০০)।


এ ক্যটাগরির আরো খবর..