× Banner
সর্বশেষ
৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের দেশের ৭ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গত ছয় মাসে ৮২৪টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নথিভুক্ত -এইচআরসিবিএম আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

পদত্যাগ করলেন মার্কিন ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা

admin
হালনাগাদ: সোমবার, ২৫ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রধান ডেবি ওয়াসারম্যান শুল্জ জাতীয় সম্মেলনের এক দিন আগে রোববার পদত্যাগ করেছেন। সোমবার দলের এ জাতীয় সম্মেলন হওয়ার কথা। এ সম্মেলনেই সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি তাদের মনোনীত প্রার্থী হিসেবে বেছে নেবে।

উইকিলিকসের ফাঁস করে দেওয়া ই-মেইল তথ্যে দেখা গেছে, ডেমোক্রেটিক পার্টির নেতারা প্রাথমিক নির্বাচনের সময় ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্সের বিদ্রূপ ও সমালোচনা করেছেন। শুধু তাই নয়, তারা ওই সময় হিলারিকে স্যান্ডার্সের চেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছেন। বিষয়টি ফাঁস হওয়ার পর ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য শুল্জের পদত্যাগের দাবি ওঠে। শুল্জ অবশ্য পদত্যাগের আগে প্রেসিডেন্ট বারাক ওবামা ও হিলারি ক্লিনটনের সঙ্গে কথা বলেছেন।

ডেমোক্র্যাটরা জাতীয় সম্মেলনের জন্য রোববার ফিলাডেলফিয়ায় সমবেত হতে শুরু করেছেন। এই প্রথম আমেরিকার একটি প্রধান রাজনৈতিক দল এক নারীকে তাদের দলীয় প্রার্থী করছে। সম্মেলনে ৫০ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকবেন। তাদের মধ্যে ৫ হাজারের বেশি হচ্ছেন ডেলিগেট বা প্রতিনিধি।

রোববার এক বিবৃতিতে শুল্জ বলেছেন, ‘লক্ষ্য অর্জনে (প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি জয়ের) আমার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে, জাতীয় সম্মেলন শেষে দলীয় প্রধানের পদ থেকে সরে যাওয়া।’


এ ক্যটাগরির আরো খবর..