× Banner
সর্বশেষ
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার প্রশান্ত মহাসাগরে সফল উৎক্ষেপণের দাবি বেইজিংয়ের; উদ্বেগ প্রকাশ করেছে জাপান প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি-এর প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ সরকার গ্রামীণ জনপদের উন্নয়নে বদ্ধপরিকর – স্থানীয় সরকার মন্ত্রী তেহরানে খামেনির শোক র‌্যালি শুরু, লাখো মানুষের ঢল শিশুরাই আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা রহমান ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নতুন বই দিতে চায় সরকার – শিক্ষামন্ত্রী সব ক্লিনিকে ডেলিভারি রুমের ব্যবস্থা না করলে লাইসেন্স বাতিল – স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ফজলুল হকের কাজ-স্মৃতি সংরক্ষণে সব করা হবে – সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পদক প্রদানের নামে প্রতারণা, প্রতিবাদ করায় সাংবাদিক রাবেলের উপর হামলা

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ মে, ২০১৯

বিয়ানীবাজার সংবাদদাতা: পদক প্রদান করার নামে বিভিন্ন ব্যক্তিদের সাথে সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণা করার প্রতিবাদ করায় সাংবাদিক রাবেল আহমদ হামলার শিকার হয়েছেন। শুক্রবার বিকাল ৩টায়  বিয়ানীবাজারের আলীনগরে ‘পদক ব্যবসায়ী’ আবুল কাসিম আজাদ ও তার সহযোগীরা হামলা চালিয়ে আহত করেছে বলে জানিয়েছে আহত রাবেল আহমদ।

এ ঘটনার স্থানীয়রা আহত অবস্থায় রাবেলকে উদ্ধার করে চারখাইয়ের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা যায়।
জানা যায়,  আলীনগর দর্পণ নামের একটি অনিবন্ধিত পত্রিকার নামে পদক ব্যবসা করছে আবুল কাসিম আজাদ নামের এক ব্যক্তি। সাধারণ মানুষের কাছ থেকে পদক দেয়ার নামে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। এমন অভিযোগ পেয়ে ঘটনার সত্যতা যাচাই করতে গেলে রাবেলের উপর ক্ষিপ্ত হন আবুল কাসিম আজাদ। শুক্রবার দুপুরে দেখে নেয়ার হুমকি দেয়ার কয়েক ঘন্টার মধ্যে বিকাল ৩টায় ইউনিয়নের রামধা বাজার পয়েন্টে রাবেলের উপর সহযোগীদের নিয়ে হামলা চালায় আবুল কাসিম আজাদ।

এ ঘটনা সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্যরা। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি না হলে হামলার শিকার রাবেল বিয়ানীবাজার থানায় মামলা করবেন বলে তার ঘনিষ্টজনরা জানিয়েছেন।

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশকে মৌকিক ভাবে অবগত করেছেন বলে জানিয়েছেন রাবেল।আহমদ।


এ ক্যটাগরির আরো খবর..