পত্নীতলায় আরও এক পুলিশ সদস্যসহ ৪ জনের করোনা শনাক্ত

পত্নীতলায় আরও এক পুলিশ সদস্যসহ ৪ জনের করোনা শনাক্ত

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলায় আরও এক পুলিশ সদস্যসহ ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

রবিবার রাত ১০টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে পত্নীতলা থানার এক পুলিশ সদস্য ও এক পুলিশ কর্মকর্তার স্ত্রী। তারা পত্নীতলাতেই কারো সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অপর দুইজন আমাইড় ইউনিয়নের হরিপুর গ্রামের ঢাকা ফেরত শ্রমিক।

এর আগে পত্নীতলা থানার দুই পুলিশ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৪ জনসহ পত্নীতলা উপজেলায় আক্রান্তের সংখ্যা এখন ৬ জন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।