× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

পত্নীতলায় ট্রাক চাপায় পিতা-পুত্রসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮

মো. আবু সাঈদ, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পতœীতলায় মঙ্গলবার দুপুর ১২টায় পতœীতলা-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের কাল্লাকাটির মোড় এলাকায় ট্রাক চাপায় পিতা-পুত্রসহ তিন মোটর সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মহাদেবপুর উপজেলার চকদৌলত গ্রামের আফসারের ছেলে সালাম (৪৫), সালামের পুত্র তৌফিক (২৭) ও নজিপুর ঈদগাহ পাড়া গ্রামের আহাদ আলীর পুত্র রনি (২৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার একটি মোটর সাইকেল যোগে নিহত ব্যক্তিরা মহাদেবপুর হতে নজিপুরের দিকে যাচ্ছিল। তাঁরা কাল্লাকাটির মোড় অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২২-৯০৩৯) তাদের মোটর সাইকেলটিকে সজোরে আঘাত করলে তাঁরা রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকা তাদের উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়। পথ চারীদের মৃত্যু নিশ্চিত জেনে চালক ও হেলপার ট্রাকটি ঘটনাস্থলেই রেখে পালিয়ে যায়। বেলা ১.৩০ মিনিট এ প্রতিবেদন লিখা পর্যন্ত পতœীতলা থানা পুলিশ ঘাতক ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। একই সাথে তিন জনের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..