আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের সালথায় যুবলীগের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগের আয়োজনে মঙ্গলবার (৯অক্টোবর) দুপুর ১২ টায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর নিজবাড়ী উপজেলার রসুলপুর হামিদ মঞ্জিলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা মোহন মিয়া। আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহসভাপতি খন্দকার সাজ্জাদ হোসেন, ওয়াসিম জাফর, তোতা মিয়া, যুবলীগ নেতা বিপ্লব সাহা, সোহেল মাহমুদ, খন্দকার আমীন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা মনির হোসেন, যদুনন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি খোরশেদ মীর, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, গট্টি ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক মুন্নু মোল্যা, আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক রিপন মিয়া, বল্লভদি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিটন মোল্যা, মাঝারদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমূখ। এসময় ৫শতাধিক যুবলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



