× Banner
সর্বশেষ
মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ আজ ২৫ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মে (১০ জ্যৈষ্ঠ) সোমবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে

কালীগঞ্জে ভিজিএফ’র চাল উদ্ধার

admin
হালনাগাদ: সোমবার, ২০ আগস্ট, ২০১৮

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ১৫শ কেজি ভিজিএফ’র চাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়ক থেকে এই চাল উদ্ধার করা হয়। বিকালে ভিজিএফ এই চাল দু’টি ইঞ্জিন চালিত আলমসাধু করে শহরের নলডাঙ্গা রোডে ভাদু চৌধরুরীর ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করতে আনে। এসময় স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ চাল জব্দ করে।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল আজিম আনার, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান খান। উদ্ধার কৃত চাউল নলডাঙ্গা ইউনিয়নের কবির হোসেন চেয়ারম্যানের বলে জানান সাইদুর রহমান ও আনোয়ার নামের চাউল বহনকৃত আলমসাধুর দুই চালক ।

উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌছে আটক করা চাল ওজন করেন। আটক চালের ওজন দেড় টন বলে জানান এই কর্মকর্তা।

এদিকে সংশ্লিষ্ট দপ্তরের শিডিউল অনুযায়ি জনপ্রতি ২০ কেজি করে দেওয়ার কথা থাকলেও উপজেলার ১১ ইউনিয়নে বেশিরভাগ ১০ কেজি করে দুস্থ্যদের মাঝে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ায় এমনটি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে। ফলে দুস্থ্য গরিবদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..