ঝিনাইদহে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহি নিহত

স্টাফ রিপোর্টার,ঝিনাইদহ ॥ ঝিনাইদহে সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে ট্রাক চাপায় সেফাজ শাহরিয়ার সেতু (২৫) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১ জন।

সোমবার দুপুরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেতু চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিশ্বপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঢাকা থেকে মোটর সাইকেল যোগে চুয়াডাঙ্গা ফিরছিল ঢাকা কলেজের মার্স্টাসের ছাত্র সেফাজ শাহরিয়ার সেতু। পথে পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাঁপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই সেতুর মৃত্যু হয়। আহত হয় আরও একজন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।