× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে দুই হাজার ৬১১ পরিবারের মাঝে ভিডাব্লিউবি’র চাল বিতরণ

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ভিডাব্লিউবি’র চাল বিতরণ

ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি) কর্মসূচির আওতায় বরিশালের গৌরনদীতে নারী সুবিধাভোগিদের নতুন কার্ড ও দুই মাসের চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন জানিয়েছেন, দুই বছর মেয়াদী ভিডবিøউবি কর্মসূচীর আওতায় উপজেলার সাতটি ইউনিয়নের দুই হাজার ৬১১ জন নারী ভিডবিøউবি কার্ড ও দুই মাসের ৬০ কেজি হারে চাল পেয়েছে। এরমধ্যে মাহিলাড়া ইউনিয়নের ৩৩৫, বাটাজোরে ৩৮০, সরিকলে ৩৯৬, নলচিড়া ৩৭৫, বার্থী ৪৪০, খাঞ্জাপুর ৩৮৫ ও চাঁদশী ইউনিয়নে ৩০০ জন কার্ডধারী রয়েছে।

কার্ড বিতরণ সরকারের নির্দেশনা মোতাবেক অসচ্ছল, বিধবা, তালাকপ্রাপ্ত নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সুবিধাভোগী প্রতি নারীকে প্রতি মাসে চাল নেওয়ার সময় সঞ্চয় বাবদ ২২০ টাকা হারে জমা করতে হবে। দুই বছর মেয়াদ শেষে সঞ্চয়ের জমানো টাকা তাদেরকে ফেরত দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..