এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ইয়াছিন আলী (৫২) নামে বিএনপি এক নেতা নিহত হয়েছে।
১৯ জুলাই (বৃহঃবার) সন্ধ্যা ৮.৩০ টার সময় পঞ্চগড় সদরের হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, ইয়াছিন আলী মটরসাইকেলে করে তেঁতুলিয়া যাওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল সহ ট্রাকের নিচে পড়ে যায়। এলাকার লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে।
ইয়াছিন আলী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হোলদিয়াপুকুরি এলাকার ইমান আলীর ছেলে। তিনি ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন।