× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে ছেলের হাতে মা খুন

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৩ এপ্রিল, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Mother-killed-by-son.jpg

পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ে নেশার টাকা না পেয়ে জয়তুন নেছা (৫০) নামে এক নারীকে হত্যা করেছে তার পাষণ্ড ছেলে শহিদুল ইসলাম (৩২)। ঘটনার পর থেকে পাষণ্ড শহিদুল ইসলাম পলাতক রয়েছে।
৩ এপ্রিল (শনিবার) পঞ্চগড় সদর উপজেলার মিঠাপুর এলাকায় তার নিজ বাড়িতে দুপুর দেড়টার সময় এ ঘটনাটি ঘটে। নিহত জয়তুন নেছা ওই এলাকার আব্দুল মজিদের স্ত্রী।
স্থানীয়রা জানায়, জয়তুনের ছেলে শহিদুল নেশাগ্রস্থ ছিল। দুপুরে তার বাড়ির আশপাশের লোকজন চিৎকারের আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখে টিউবওয়েল পাড়ে জয়তুনের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে শহিদুলকে পালিয়ে যেতে দেখে। স্থানীয়রা দ্রুত জয়তুনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়তুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ধারণা করা হচ্ছে নেশার টাকা না দেয়ায় মাকে হত্যা করে ছেলে শহিদুল।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি নেশাগ্রস্থ ছেলের হাতে মা খুন হয়েছে। আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অতি দ্রুত আসামীকে গ্রেফতার করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..