× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের মা ও ২ ছেলেকে নৃশংসভাবে হত্যা 

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
পঞ্চগড়ের মা ও ২ ছেলেকে নৃশংসভাবে হত্যা 

পঞ্চগড়ের আটোয়ারীতে নিজ বাড়িতে দুর্বৃত্তরা মা ও ২ ছেলে সন্তানকে নৃশংসভাবে হত্যা করেছে। নিহতরা হলেন- বোদা বাজারের কাপড় ব্যবসায়ী সেলিম উদ্দীনের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তার দুই ছেলে সন্তান সৈকত (১২) ও সায়হাম (৯)।
বুধবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি পাশে কুরুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সেলিম বোদা বাজারে অবস্থিত তার কাপড়ের দোকান বন্ধ করে বাড়িতে যায়। এ সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকে। দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা বিষয়টি নিশ্চিত করে  বলেন, ঘটনাস্থলে এসে একজন মহিলা ও তার দুই সন্তানের মরদেহ ড্রয়িং রুমের মেঝেতে পাওয়া গেছে। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত চালানো হবে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..