× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত?

এন এ রবিউল হাসান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ধানক্ষেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ এপ্রিল) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের মহল্লাল জোত গ্রামে এ ঘটনা ঘটে। মুরাদ দেবনগর ইউনিয়নের মিজানুর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, মুরাদ সকালে তেঁতুলিয়ার বাইপাস এলাকায় বৈদ্যুতিক মোটরে ধানক্ষেতে পানি দিতে যান। এ সময় বৈদ্যুতিক তার হাতে জড়িয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুরাদ হোসেন কৃষি কাজের পাশাপাশি পাথর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সে ছোট থেকে মহল্লা জোত গ্রামে নানা আজিজুলের বাড়িতে থাকতেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..