× Banner
সর্বশেষ
তৃণমূলে ঈদের আনন্দ ছড়ালেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল: শান্তি, সাম্য ও সম্প্রীতির হাটহাজারী গড়ার অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী কাল শ্যামনগরে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে এক শিশুর করুণ মৃত্যু মা হয়েছে পাগলী বাবা হয়নি কেউ জুলাইয়ে চামড়া শিল্প নিয়ে মহাপরিকল্পনা করবে সরকার – বাণিজ্যমন্ত্রী মাদক ও মৌলবাদ যেন সমাজকে গ্রাস করতে না পারে, সচেতনতা জরুরী – আইনমন্ত্রী কুরবানির বর্জ্য ভালোভাবে অপসারণ হলো কিনা, ঘুরে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে – মির্জা ফখরুল ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসীর মরদেহ গ্রহণ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে প্রাণ গেল আরও ১০ শিশুর

ডেস্ক

নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
কমিশন্ড অফিসার পদে নিয়োগ

বাংলাদেশ নৌবাহিনী সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৩-বি ডিইও ব্যাচে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ

বয়সসীমা : ১ জুলাই, ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা : নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত।

সাপ্লাই শাখা- পুরুষ ও মহিলা

বয়সসীমা : ১ জুলাই, ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য/ পরিসংখ্যান/ অর্থনীতি বিষয়ে সম্মান বা বিবিএ ডিগ্রি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং স্নাতক পরীক্ষায় সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত।

শিক্ষা শাখা- পুরুষ ও মহিলা

বয়সসীমা : ১ জুলাই, ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর। ব্যারিস্টার/ আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

শিক্ষাগত যোগ্যতা : বাংলা, ইংরেজি, পদার্থ, গণিত, রসায়ন, মনোবিজ্ঞান ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং স্নাতক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে। আইন বিষয়ের প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সনদসহ আইন পেশায় বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বৈবাহিক অবস্থা : বিবাহিত/ অবিবাহিত

শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার)- পুরুষ ও মহিলা

বয়সসীমা : ১ জুলাই, ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.৫০ এবং স্নাতক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ-৩.০০ (৪ স্কেলে) থাকতে হবে।

বৈবাহিক অবস্থা : বিবাহিত/ অবিবাহিত

শারীরিক যোগ্যতা

পুরুষ : উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি।

নারী : উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি।

ওজন : উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

বিজ্ঞপ্তিটি অনলাইনে দেখতে ক্লিক  করুন এখানে। আবেদনের শেষ তারিখঃ ১০ জানুয়ারী ২০২৩।


এ ক্যটাগরির আরো খবর..