এম,এ,জলিলঃ শার্শা যশোর প্রতিনিধিঃযশোর ৮৫-১(শার্শা) আসনে হ্যাটট্রিক করলেন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন এমপি। এবার তিনি পর পর ৩ বার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এবারের নির্বাচনে তিনি ২ লাখ ৯ হাজার ৩৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আফিল উদ্দীন হ্যাট্রিক হওয়ায় সোমবার(৩১/১২/২০১৮)তাং বেলা ১২.৩০ টার সময় ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালো বন্দর প্রেসক্লাব এর সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব এর সভাপতি শেখ কাজিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃআজিজুল হক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান সহ ক্লাবের সদস্যরা।


