মাগুরায় বই উৎসব

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার সকালে বই উৎসব উদযাপিত হয়েছে। সকাল ১০ টায় মাগুরা ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেণ জেলা প্রশাসক মো. আলী আকবর।

এ সময় বিদ্যালয় পরিচলনা পরিষদের সভাপতি আবু নাসির বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুস সালাম, জেলা শিক্ষা অফিসার রনজিৎ কুমার মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম প্রমুখ। এর পর জেলা প্রশাসক মোঃ আলী আকবর মাগুরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।

এছাড়া শহরের বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে বই বিতরণ করেন সংসদ সদস্য কামরুন লায়লা জলি । এ সময় নতুন বই হাতে পেয়ে শিশুরা আনন্দে মেতে ওঠে।

অনুষ্ঠানে জানানো হয়, জেলায় এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে ৫ লক্ষাধিক এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৪ লাখ ৫৫ হাজার ২৭৪ টি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।