ভোলায় লাকড়ির দোকান থেকে বিষধর সাপ ’রাসেল ভাইপার’ উদ্ধার

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর ইলিশা ফেরীঘাট এলাকার একটি লাকড়ির দোকান থেকে পৃথিবীর অন্যতম বিষধর সাপ ’রাসেল ভাইপার’ উদ্ধার করেছে বন বিভাগ।সাড়ে ৩ ফুট লম্বা বিলুপ্ত প্রায় ভয়ংকর এই সাপটি।বুধবার(৩১অক্টোবর) বিকেলে এ সাপটি উদ্ধার করা হয়।

বন বিভাগের রেঞ্জ অফিসার মোঃ কামরুল ইসলাম জানান, দুপুরে স্থানীয়রা একটি লাকড়ির দোকানে সাপটি দেখতে পেয়ে বন বিভাগে খবর দেন। খবর পেয়ে তার নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধার হওয়া সাপটিকে উপকূলীয় সংরক্ষতি বনে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশের অন্যতম বন্যপ্রাণী গবেষক ও সরীসৃপ বিশেষজ্ঞ সমীর সাহা জানান, অনেকটা অজগরের মতো দেখতে হলেও এটি আসলে পৃথিবীর অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’ বা চন্দ্রবোড়া সাপ। এ সাপটি খুব বিষাক্ত।

সাধারণত বরেন্দ্র অঞ্চলে এ সাপের বিস্তার দেখা গেছে। দক্ষিণাঞ্চলে এই প্রথম এ সাপের দেখা মিলল। বরেন্দ্র অঞ্চল ছাড়াও সাপটি সুন্দরবন এবং চট্টগ্রাম অঞ্চলে সাপটি দেখা যায়। এরা মূলত ঝোপঝাঁড়, বন, ম্যানগ্রোভ বন, পাথরযুক্ত পাহাড়ে বাস করে।

ইঁদুর, কাঁকড়া, ব্যাঙ ও ছোট পাখি খেয়ে জীবনধারণ করে। সবচে মজার বিষয় হলো এরা সরাসরি বাচ্চা দেয়। কারণ ডিম পেটেই থাকে। বাচ্চা পেটে ফুটে বের হয়ে আসে।

তিনি আরো জানান, এ সাপ যাকে ছোবল মারে, তার মৃত্যু নিশ্চিত। ২০১৩ সালে সর্বপ্রথম নাচোল উপজেলার বরেন্দ্র গ্রামে রাসেল ভাইপার দেখা যায়। এ যাবত ওই অঞ্চলে এ সাপের কামড়ে অন্তত ২০জন মারা গেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।