আওয়ামী লীগ আমলে নিয়োগ বাতিল, নতুন করে ৬৬ ডেপুটি ও ১৬১ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সবার নিয়োগ বাতিল করে উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনের জন্য নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৮ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সাথে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৩ আগস্ট নিয়োগ দেওয়া ৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত পূর্বে নিয়োগ পাওয়া সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিল পূর্বক রাষ্ট্রপতি দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্য বাংলাদেশ ল’ অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগ পাওয়াদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।