উচ্চ শিক্ষা গ্রহনে-হাসানুল বান্না রায়হানের যুক্তরাজ্য গমন

ছাতক প্রতিনিধিঃ ছাতকের সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী আরজক আলীর পুত্র ও সিংচাপইড় একতা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন প্রধান শিক্ষক, যুক্তরাজ্যস্থ সিংচাপইড় ওয়েলফেয়ার এসোসিয়েশন’র সভাপতি সারওয়ার হোসেন সুজনের ছোট ভাই, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসানুল বান্না রায়হান আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে যুক্তরাজ্য গমন করেছে।

শনিবার দিবাগত রাত ১টা ৩৫মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে। সময় স্বল্পতার কারনে বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনসহ অনেককে বলে যেতে না পারায় রায়হান দুঃখ প্রকাশ করেছে।

যুক্তরাজ্য থেকে বার-এট-ল’ ডিগ্রি অর্জন করে ভবিষ্যতে একজন আইনজীবি হয়ে দেশ-বিদেশে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে রায়হান তার উজ্জ্বল ভবিষ্যত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।