× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

উত্তম কুমার পাল হিমেল  নবীগঞ্জ প্রতিনিধি।।

নৌকার বিজয় হলে উন্নয়নের বিজয় হবে  -এমপি মিলাদ গাজী।

Dutta
হালনাগাদ: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
mp milad

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের দূর্গাপুর সহ ৬টি গ্রামের আয়োজনে কুশিয়ারা নদীতে আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা শনিবার ২ সেপ্টেম্বর শনিবার বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগীতা উপভোগ করতে নদীর দুই পাড়ে সমাগম ঘটে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। দর্শকদের করতালি আর বাদ্যযন্ত্রের ধ্বনিতে বৈঠার তালে তালে অনন্য ঢেউ খেলে কুশিয়ারা নদী তীরের মানুষের মধ্যে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনের মুহুর্মুহু তরঙ্গ দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে নদীতে।
সুনামগঞ্জ হবিগঞ্জের সীমান্তবর্তী নদী হওয়ার কারনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন দূরদূরান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৮টি নৌকা অংশ করে। বিজয়ীদের ফ্রিজ, টিভি ও টেবিল ফ্যান পুরষ্কার দেয়া হয়। প্রতিযোগীতা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়ার সভাপতিত্বে ও এডভোকেট মুজিবুর রহমান কাজল এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এম,এ মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড: গতি গোবিন্দ্র দাশ, জাতীয় পাটির কেন্দ্রীয় সদস্য ডা: শাহ আবুল খায়ের। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ, সিলেট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদুল হক।
এতে সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন নুরুল আমিন, আকুল মিয়া,আখদ্দুছ আলী, আলাউদ্দিন,সাংবাদিক আলীহোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলাদ গাজী বলেন, নৌকার বিজয় হলে উন্নয়নের বিজয় হবে নৌকা বাইচ আমাদের ঐতিহ্যবাহী আনন্দদায়ক একটি প্রতিযোগিতা। নৌকা বাইচ আপনারা আবার আয়োজন করবেন সর্বাত্তর সাহায্য সহযোগিতা করব। কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের জন্য ইতিমধ্যে এক অংশের কাজ করেছি আশা করছি এদিকেও কাজ করা হবে নদী ভাঙ্গন রোধ করা হবে। উক্ত নৌকা বাইচ প্রতিযোগীতা দুপুর ২টা থেকে শুরু হয় এবং সন্ধ্যার পূর্ব পর্যন্ত চলে, এতে প্রথম স্থান অর্জন করে মৌলভীবাজার জেলার রাজনগর থানার শাহ্ মোস্তফা তরী, ২য় স্থান অর্জন করেন, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পাবন তরী নৌকা৷


এ ক্যটাগরির আরো খবর..