× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

অনলাইন ডেস্ক

নোয়াখালীতে অস্ত্রসহ টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েল গ্রেফতার

admin
হালনাগাদ: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
নোয়াখালীতে অস্ত্রসহ টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড জুয়েল গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে পুলিশ টিটু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড শীর্ষ সন্ত্রাসী জুয়েলকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তার কাছ থেকে দুটি বিদেশী পিস্তল ও নয় রাউন্ড গুলি উদ্ধার করে।
গ্রেফতারকৃত জুয়েল (২৮) বেগমগঞ্জ উপজেলার একাব্বরপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রামের আলী মিঝি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামিকে অস্ত্র আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..