× Banner
সর্বশেষ
‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রিশালে নজরুলজয়ন্তী উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য কাভাজো’র জন্মদিনের কেক ও বিশেষ ছাড় দেশের উন্নয়ন ও নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা রাখতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর(আবুল কালাম আজাদ)

যশোরের ডাকাতি কালে ৪ নৈশ প্রহরীকে মুখে টেপ পেচিয়ে বাঁধার কারণে একজনের মৃত্যু

ACP
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
নৈশ প্রহরীকে মুখে টেপ পেচিয়ে বাঁধার কারণে একজনের মৃত্যু

যশোরের ঝিকরগাছা উপজেলা সদরের রাজাপর্টিতে ডাকাতিকালে ৪ নৈশ প্রহরীরকে টেপ দিয়ে মুখ পেঁচিয়ে বেধে রাখা অবস্থায় আব্দুস সামাদ নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে রাজাপট্টির ঝিকরগাছা অটো ইলেকট্রিকাল ওয়ার্কসপে ডাকাতিকালে ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  নিহত আব্দুস সামাদ (৬৫) ঝিকরগাছা উপজেলার বেড়েলা গ্রামের মৃত তুফান মোড়লের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত জানান, ০৮/১০ জনের একটি ডাকাত দল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রাজাপট্টিতে অটো ইলেকট্রিকাল ওয়ার্কসপে হানা দেয়। এ সময় তারা ওই মার্কেটের চার নৈশ প্রহরীকে হাত, পা ও মুখ গামছা এবং কসটেপ দিয়ে বেধে রাখে। এরপর ডাকাত দল ওই দোকান থেকে ২৫ টি হামকো ব্র্যান্ডের ব্যাটারি লুট করে নিয়ে যায়।
পার্শ্ববর্তী সানভিকা ট্রেডার্সের তালা কাটলেও সেখান থেকে কোন কিছু লুট করেনি। এদিকে বাঁধা অবস্থায় নৈশ প্রহরী আব্দুস সামাদের মৃত্যু হয়। পরে সুকুমার নামে এক নৈশ প্রহরী পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে নৈশ প্রহরীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নৈশ প্রহরী আব্দুস সামাদকে মৃত ঘোষণা করে।
ওসি আরো জানান, এ ঘটনায় জড়িতদের সনাক্ত আটকে অভিযান শুরু হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ওসি অনক্যামেরায় বক্তব্য দিতে রাজি হননি।


এ ক্যটাগরির আরো খবর..