স্টাফ রিপোর্টারঃ নৈতিকতা আদর্শ এবং মূল্যবোধের প্রশ্নে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আপোষ না করে বরাবরই একটু ব্যতিক্রম ঘটনার বহিপ্রকাশ দেখিয়েছেন নওগাঁ-৬ এর সাংসদ জননেতা জনাব মোঃ ইসরাফিল আলম। শ্রম মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান থাকাকালে তিনি কোনোদিনও মন্ত্রণালয়ের বা অধিদফতরের কোনো গাড়ি একটি দিনের জন্যও ব্যবহার না করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এই সাংসদ।
জানা যায়, বিজিএমই নেতারা শ্রমিকদের সঙ্গে কোনো সভা করলে মালিকরা হোটেল সোনারগাঁওয়ের খাবার এনে খেতেন আর শ্রমিক নেতাদের জন্য বিরিয়ানি বা অন্য রকম খাবার এনে খাওয়াতেন। সংসদীয় কমিটির চেয়ারম্যান হওয়ার পর বিষয়টি জেনে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিজিএমইএ ভবনে মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নে একই টেবিলে বসে একই রকম খাবারের প্রথা চালু করেছিলেন প্রাণপ্রিয় শ্রমিক নেতা ইসরাফিল আলম। শ্রম আইন নিয়ে কাজ করাকালীন সময়ে ইসরাফিল আলম নিজে উদ্যোগী হয়ে গভীর রাতে বাড়ি বাড়ি গিয়ে শ্রমিক নেতাদের পৌঁছে দিতেন।
শেয়ার কেলেংকারি কিংবা ব্যাংক লুটপাটের সময়ে টকশোতেও তিনি অর্থমন্ত্রীকে ছেড়ে কথা বলেননি, দেশে কোনো ইস্যুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়াবাড়িতে তিনি যেমন সমালোচনা করেছেন, তেমনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যখন ২০১৪-তে আগুন সন্ত্রাসে নিহত বা আহত হয়েছেন তখনও তিনি তার সহানুভূতি দেখিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের পক্ষে কথা বলেছেন।
সংসদ কিংবা সংসদীয় দলের সভায় সত্য, ন্যায়ের পক্ষে তিনি সব সময়ই সোচ্চার। সত্য কথা বলতে তিনি যেমন ভয় পাননি, তেমনি তিনি তার বক্তব্য প্রদানেও কোনো সময়েই আপস করেননি। মানবতাবিরোধী যুদ্ধাপরাধ ইস্যুতে টকশোতে জামায়াত নেতাদের বিরুদ্ধে কথা না বলার জন্য প্রভাবশালী একটি ব্যাংকের ২০ কোটি টাকার অফার তিনি অবলীলায় ফিরিয়ে দিয়েছিলেন। সদম্ভে বলেছিলেন, যুদ্ধাপরাধীদের নিয়ে বক্তব্য দিতে গিয়ে বঙ্গবন্ধুর এই দেশে যদি মৃত্যুও হয় তাও তিনি হাসতে হাসতে মেনে নেবেন।
ওয়ান ইলেভেনের সময় দলের নেতারা পলাতক ছিলেন, নেত্রীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছেন। তখনও ইসরাফিল আলম দলের পক্ষে, নেত্রীর পক্ষে, নেত্রীর মুক্তি চেয়ে সেনা শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে টিভি চ্যানেলে কথা বলেছেন।
আবার সংসদীয় দলের সভায় তিনি দলের সাধারণ সম্পাদক কিংবা প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধেও সমালোচনা করে একাধিকবার বক্তব্য রেখেছেন। দলের এসব নেতার কারও কারও কাছে বিরাগভাজন হলেও সর্বস্তরের নেতাকর্মীদের কাছে প্রশংসিত হয়েছেন, ভিন্ন এক পজিটিভ ইমেজ গড়ে তুলেছেন দেশ-বিদেশে।





