× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিউজ ডেস্ক

নেত্রকোনার প্রত‌্যন্ত গ্রামাঞ্চলে বেসরকারি উদ‌্যোগে ইন্টারনেট সংযোগের উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
নেত্রকোনার প্রত‌্যন্ত গ্রামাঞ্চলে বেসরকারি উদ‌্যোগে ইন্টারনেট সংযোগের উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি উদ‌্যোগের পাশাপাশি দেশের প্রত‌্যন্ত গ্রামাঞ্চলে বেসরকারি উদ‌্যোগে ইন্টারনেট সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে। আজ নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুরে বাণিজ‌্যিকভাবে ইন্টারনেট ও ওয়াইফাই সংযোগ স্থাপন কাজের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, যে গ্রামে একদিন হাই স্কুলে পড়তে পারিনি সেই গ্রামের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন সরকারি-বেসরকারি ওয়াইফাই সংযোগ আছে। দুর্গম, প্রত্যন্ত বা পশ্চাৎপদ যাই বলা হোক কৃষ্ণপুর ডিজিটাল যুগে এক পা’ও পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন প্রজ্ঞাবান নেতৃত্বের ধারাবাহিকতায় দেশের পশ্চাৎপদ জনগোষ্ঠীও আজ গ্রামে বসে শহরের সকল সুবিধা পাচ্ছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এ সময় প্রত‌্যন্ত অঞ্চলে ওয়াইফাই সংযোগ কার্যক্রমের অংশ হিসেবে কৃষ্ণপুরে আবদুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ‌্যালয় ও মহাবিদ‌্যালয়, কৃষ্ণপুর মহিলা মাদ্রাসা এবং কৃষ্ণপুর আলীয়া মাদ্রাসায় ওয়াইফাই সংযোগ স্থাপন এই অঞ্চলের শিক্ষার্থীদের জন‌্য একটি ঐতিহাসিক মাইলফলক বলে উল্লেখ করেন। তিনি ইন্টারনেট সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান এডিএন-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আশা করি দেশের প্রতিটি দুর্গম অঞ্চলে এডিএন বাণিজ‌্যিকভাবে সংযোগ প্রদান কার্যক্রম অব‌্যাহত রাখবে এবং অন‌্যরাও এগিয়ে আসবে।

এডিএন গ্রুপের চেয়ারম‌্যান আসিফ মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..