× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

ডেস্ক

নেইমারের জন্য পেলের আবেগঘন বার্তা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
pele and neymar

শুক্রবার রাতে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায় ঘটেছে। দলের এই বিদায় স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারেননি সুপারস্টার নেইমার। ম্যাচ  শেষে তাকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে। একইসাথে ব্রাজিল দলকে বিদায়ের ইঙ্গিতও তিনি সাথে সাথে দিয়ে দিয়েছেন।

দোহায় হতাশাজনক বিদায়ের পর নেইমার জানিয়ছেন আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে তিনি প্রস্তুত। ৩০ বছর বয়সী নেইমার অবশ্য নিশ্চিত করে বলেননি পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে তাকে আবারো মাঠে দেখা যাবে কিনা।

 

অতিরিক্ত সময়ে গোল করে নেইমারই প্রথম ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন। এই গোলের মাধ্যমে সেলেসাওদের হয়ে সবর্কালের সর্বাধিক ৭৭ গোলের কিংবদন্তী পেলের রেকর্ড স্পর্শ করেছেন নেইমার। ম্যাচ শেষে আবেগী নেইমার জানিয়েছেন, ‘আমি জাতীয় দলের জন্য  এখনই দরজা বন্ধ করছি না। তবে শতভাগ গ্যারান্টিও দিতে পারছিনা আদৌ আর ফিরবো কিনা।’

৮২ বছর বয়সী পেলে ম্যাচের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমারের ব্রাজিলের হয়ে খেলা চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেছেন। ইন্সটাগ্রামে পেলে লিখেছেন, ‘সবাই জানে আমি কখনই দেশের প্রতিনিধিত্ব করার মধ্যে যে আনন্দ খুঁজে পাই তার সাথে কোন সংখ্যাকে মিলিয়ে দেখিনা। আমার বয়স এখন ৮২ বছর এবং এই বয়সেও আমি মনে করি এবারও কোন না কোনভাবে আমি তোমাদের সবাইকে এগিয়ে যাবার জন্য অনুপ্রানীত করেছি।’

নিজের গোলের রেকর্ড স্পর্শ করায় নেইমারকে অভিনন্দন জানিয়ে পেলে বলেছেন, ‘আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার জন্য গলা ফাটিয়েছি। অবশেষে ব্রাজিল জাতীয় দলের হয়ে আমার গোলসংখ্যা ছুঁয়ে ফেলায় তোমাকে অভিনন্দন জানাতে পারছি। দুজনই জানি, এটা শুধুই একটা সংখ্যা নয়, তার চেয়েও বেশি কিছু। ফুটবলার হিসেবে আমাদের সবচেয়ে বড় কর্তব্য মানুষকে অনুপ্রাণিত করা। তুমি সব সময় আমাদের অনুপ্রেরণার উৎস। অনেকে তোমার মতো হতে চায়। ৫০ বছর আগে যে রেকর্ড গড়েছিলাম, একমাত্র তুমি ছাড়া আর কেউ এর পিছু তাড়া করতে পারেনি। তুমি করে দেখিয়েছ, প্রিয়। এভাবেই আমাদের অনুপ্রানীত করতে থাকো। এখনো তুমি গোল করলে আমি অনেক খুশি হই। প্রতি ম্যাচেই আমি তোমার দিকেই তাকিয়ে থাকি।’


এ ক্যটাগরির আরো খবর..