× Banner
সর্বশেষ
দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

নির্বাচিত হবার তিন মাসের মাথায় কালীগঞ্জ পৌর কাউন্সিলরের মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর সুফিয়া বেগম নির্বাচিত হবার তিন মাসের মাথায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না—রাজেউন)। শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। গত ২০ মার্চ কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে ১,২,৩ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে সুফিয়া বেগম কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।

পারিবারিক  সূত্রে জানাগেছে, নির্বাচনের গনসংযোগ করার সময় পায়ের একটি আঙ্গুলে ইটের আঘাতে রক্তাক্ত যখম হন সুফিয়া বেগম। ডায়াবেটিক রোগে আক্রান্ত থাকায় পায়ের ক্ষত স্থানে পচন ধরে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করেও কোন ফল হয়নি। অবশেষে পায়ের ক্ষতস্থানে গ্যাংগিরিন হয়ে তার মৃত্যু হয়। সুফিয়া বেগম হারমোনিয়াম প্রতিক নিয়ে ২৭৫৬ ভোট পেয়ে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..