‘নিতুর বহুমুখী প্রতিভা আমাকে মুগ্ধ করত’

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: নিতুর বহুমুখী প্রতিভা আমাকে মুগ্ধ করত। তাই নিজের সন্তান না হওয়া স্বত্বেও সন্তানের মতো মানুষ করতে চেয়েছিলাম। ওর ইচ্ছা ছিল ডাক্তার হবে। তাই নিতুকে বিজ্ঞান বিভাগে ভর্তি করি। পড়া-লেখায় যেমন মেধাবী তেমনি মেধা ছিল নাচ-গানে। এর প্রতিভার বহিঃপ্রকাশ দেখে ওকে হারমোনিয়াম কিনে দিয়েছিলাম। নিতুর গান শুনে নাচ দেখে সকলেই মুগ্ধ হতো। নিতুর সবচাইতে বড় গুন ছিল মানুষের সাথে সহজে মিশে যাওয়া। নিতুকে যারা চেনে তাদের কেউই ওর দোষ ত্রুটি খুঁজে বের করতে পারবে না। এলাকার পূঁজায়, স্কুলের অনুষ্ঠান সহ বিভিন্ন সকল অনুষ্ঠানে ও নাচ-গান করতো। আমিও নিজের সন্তানের মতো নিতুর খোঁজ খবর রাখতাম। এমন কথাই বললেন নিতুর ফুপা শশীনগর কলেজের প্রফেসর রশময় বাড়ৈ।

নিহত নিতুর দাদী মায়া রাণী বলে, ঘাতক মিলন মন্ডলও তার নাতি। মিলনের বাবা ৩ ছেলে ও এক বাক প্রতিবন্ধী মেয়ে রেখে মারা যায়। তখন মিলনকে এতিম খানায় ভর্তি করা হয়। মিলন এখন কলেজে পড়ে। মিলন এমন ঘটনা ঘটাবে তা কেউ কোন দিন কল্পনাও করেনি। মিলন যে জঘণ্য অপরাধ করেছে তার শাস্তি যেন প্রকাশ্যে হয়। মিলনের শাস্তি হলে নিতুকে পাওয়া যাবে না তবু একটু হলেও যন্ত্রনা লাঘব হবে।

নিতুর সহপাঠী ও পিসি মুক্তা মন্ডল বলেন, নিতুর কোন শত্রু ছিল না। যারা নিতুকে চিনতো সকলেই ¯েœহ করতো নিতুকে। ওর প্রতিভার যাদুর মতো সকলকে বস করে নিয়েছিল। লেখা-পড়ায় যেমন মেধাবী তেমনি প্রতিভা ছিল নাচ-গানের প্রতি। ওর ইচ্ছা ছিল ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা করবে। তাই বিজ্ঞান নিয়ে পড়তো। কোন প্রেম ভালোবাসার প্রতি ওর কোন নেশা ছিল না। মিলনই নিতুকে উত্যাক্ত করতো। তখন আমরা বুঝতে পারিনি মিলন এমন ঘটনা ঘটাবে। মিলনের মধ্যে মনুষত্ত নাই তাই মিলনকে দ্রুত ফাঁসি দেয়া দরকার।

নিতু হত্যার প্রত্যক্ষদর্শী পঞ্চম শ্রেণির ছাত্রী কমলা অধিকারী বলে, ‘আমি পুরো ঘটনা দেখেছি। নিতু দিদি স্কুলে যাচ্ছিল। এ সময় মিলন নিতু দিদির পথ আটকে কী যেন বলে। তারপর পকেট থেকে ছুরি বের করে বুকে পিঠে কোপাতে থাকে। নিতু দিদি মাটিতে পড়ে যায়, ওই অবস্থায়ও তাকে কোপাতে থাকে। একপর্যায়ে ছুরিটি পাশের খালে ফেলে দিয়ে মিলন পালিয়ে যায়। সোমবার পুলিশ ছুরি উদ্ধার করেছে।

নিহত নিতুর পিতা-মাতার খোঁজ করতে গিয়ে দেখা যায়, মা অজ্ঞান হয়ে পড়ে আছে। তার শারীরিক অবস্থা ভাল নেই তাই স্যালাইন পুশ করা হয়েছে। পাশেই শুয়ে রয়েছে দ্বিতীয় শ্রেনীতে পড়–য়া নিতুর ছোট ভাই দিপ্ত মন্ডল। আর পাশে বসে রয়েছেন বাবা নির্মল মন্ডল। তখন নির্মল মন্ডল বলেন, ঘাতক মিলন আমার সম্পর্কের ভাতিজা হয়। মিলনের বাবা নাই তাই আমার ছেলেকে পড়াতে বলি। মিলন নিয়মিত আমার বাড়িতে আসতো। একমাস পূর্বে আমর স্ত্রী অসুস্থ্য হলে চিকিৎসার জন্য ঢাকায় নেই। তখন মিলন নিতুর প্রেম প্রস্তাব দেয়। নিতু রাজী না থাকায় মিলন নিতুকে মেরেছে। তার ফল যে আমার সারা জীবনের কান্না হবে তা বুঝতে পারি নাই। বুঝতে পারলে আজ আমাকে কাঁদতে হতো না। আমার স্বপ্ন যে নষ্ট করেছে তার বেঁচে থাকার কোন অধিকার নাই। আমি ঘাতক মিলনের ফাঁসি চাই।

নবগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহদেব চন্দ্র বাড়ৈ বলেন, নিতু মন্ডল খুব মেধাবী ছিল। সে গত বছর জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। নাচ-গানে নাম ছড়িয়ে পড়ায় উপজেলা ও জেলা শহরের বিভিন্ন অনুষ্ঠানেও ডাক পড়ত তার। এমন প্রতিভাকে যে অকালে হত্যা করেছে তার ফাঁসি দাবী জানাচ্ছি আর যেন কোন মা-বাবার সন্তানকে এ ভাবে অকালে চলে যেতে না হয় তার জন্য সকল পর্যায়ে প্রতিরোধ গড়বো।

মাদারীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা বলেন, ঘটনাস্থলে গিয়ে নিতু’র মা-বাবার সঙ্গে কথা বলেছি। আইনি সহযোগিতাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে।

কালকিনির ডাসার থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক বলেন, মিলন মন্ডলকে আসামী করে মামলা হয়েছে। সোমবার আসামীকে আদালতে পাঠানো হয়েছে। নিতু হত্যা করার ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। মামলা তদন্তাধীণ রয়েছে। খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন দেয়ার চেষ্টা করবো।

ঘাতকের ছুঁরিকাঘাতে নিহত স্কুল ছাত্রী নিতু মন্ডলের বাড়িতে মাদারীপুর জেলা প্রশাসক কামাল উদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা সোমবার সকালে যায়। তখন শোকাহত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং সর্বোপরি আইনগত সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।

ময়না তদন্ত শেষে নিহত নিতু মন্ডলের লাশ নবগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হয়। তখন নিতুর সহপাঠী সহ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, এলাকাবাসী ও স্বজনরা ঘাতক মিলন মন্ডলের ফাঁসির দাবীতে মানববন্ধন করে। মানববন্ধন শেষে নিতুর লাশ নেয়া হয় নিজ বাড়িতে। বাড়ির উঠানে লাশ রাখার সাথে সাথেই কান্নায় ভেঙ্গে পড়ে আত্মীয়-স্বজনসহ উপস্থিত সহপাঠী ও পাড়া-প্রতিবেশী সকলেই। নিতুর স্মৃতিচারণ করে অশ্রু ঝড়ায়নি এমন কেউ ছিল না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।