× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নাসিরনগর গৌর মন্দিরে যুবক কে দা দিয়ে গলা কেটে হত্যা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯

নিজস্ব সংবাদদাতা তপন কুমার দাশ: মঙ্গলবার ২৫ জুন আনুমানিক দুপুর ১ ঘটিকার সময় নাসিরনগর গৌর মন্দিরে দা দিয়ে গলা কেটে এক যুবককে হত্যা করা হয়েছে। খুন হওয়া যুবকের নাম লিটন ঘোষ। তার বোনের বাড়ি নাসিরনগর সদরের ঘোষ পাড়া। খুন হওয়া যুবক ঘোষপাড়ার নেপাল ঘোষের শ্যালক।তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর। পিতার নাম মতিলাল ঘোষ।
প্রতক্ষ্যদর্শীরা জানায় নাসিরনগর সদরের পশ্চিম পাড়ার মৃত পরমানন্দ দাসের পুত্র লবু দাস (৫৫) নামে ঘাতক ঘুমন্ত গৌর মন্দিরের নাট মন্দিরে লিটন ঘোষ কে ধারালো দা এর কোপে শরীর থেকে মাথা আলগা করে নৃশংশভাবে খুন করে। পরে কাটা মাথা ব্যাগে ভরে, রক্তাক্ত অবস্থায় হাতে দা নিয়ে নাসিরনগর থানায় যায় ঘাতক লবু দাস। চিৎকার করে বলতে থাকে মানুষের কল্লা নিয়া আইছি। আমি মানুষের কল্লা নিয়া আইছি। খুন হওয়া যুবক লিটন ঘোষ ভবঘুরে ও মানুষের বাড়িতে কাজ করে জিবীকা নির্বাহ করতো।
নাসিরনগর বোনের বাড়ি হওয়ার সুবাদে সে নাসিরনগর প্রায়ই থাকতো। ঘটনার কিছুক্ষন পূর্বে সে তার বোনের বাড়িতে ভাত খেতে যায়। পেট পুরে ভাত খেয়ে সে গৌর মন্দিরে গিয়ে ঘুমানোর কথা বড় বোন রিনা ঘোষকে জানায়। ধারনা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় লিটন কে হত্যা করে লবু দাস। উল্লেখ্য এর আগেও গত ৮/১০ বছর পূর্বে মানসিক ভারসাম্যহীন লবু দাস তার আপন চাচা সাবেক মেম্বার মতি দাস কে খুন করার অভিযোগে দীর্ঘদিন জেল হাজতে ছিলো। নাসিরনগর গৌরমন্দিরে এই নৃশংস হত্যাকান্ড এলাকা জুড়ে ব্যাপক আতংক সৃষ্টি করেছে।


এ ক্যটাগরির আরো খবর..