× Banner
সর্বশেষ
ভক্তদের তুমুল সমর্থন, যে কারণে গ্র্যামি থেকে সরে দাঁড়ালো বিটিএস শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেওয়ার অভিযোগে মাদ্রাসাশিক্ষক অভিযুক্ত ‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী পর্যটন খাত হবে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি – মন্ত্রী জুলাই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে – মাহদী আমিন যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘সর্বোচ্চ মর্যাদা’ দেয় ঢাবির শহীদুল্লাহ হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি, পাল্টাপাল্টি অভিযোগ মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত শৈলকুপায় আট মাসে ১০২ মাদক মামলা,গ্রেপ্তার ১৭১; বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রদীপকুমার সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি

সাপাহারে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
নারী ফুটবল টুর্নামেন্ট

নওগাঁর সাপাহার বিন্যা কুড়ী পূর্ব পাড়া আদিবাসী সূর্য্য মুখী যুব উন্নয় সংঘের উদ্যোগে নারী ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় আদিবাসী পরিষদ সাপাহার শাখার সভাপতি ভুট্টুপাহান এর সভাপতিত্বে শুক্রবার দুপুরে বিন্যা কুড়ী ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত নারী ফুটবলের উদ্বোধনী ম্যাচে তানোর উপজেলার জে,কে রাজশাহী একাদশ বনাম নওগাঁ জেলার নিয়ামত পুর সদর একাদশ নারী ফুটবল টিমের খেলোয়াররা অংশগ্রহণ করেন।

ঘন্টাকালব্যাপী অনুষ্ঠিত ওই টুর্নামেন্টে কোনপক্ষই গোলকরতে না পারায় ট্রাইবেকারে ১গোলে জে,কে রাজশাহীকে হারিয়ে নিয়ামতপুর একাদশনারী দল বিজয় লাভ করেন।

দু’দিনে উক্ত মাঠে অনুষ্ঠিত নারী ফুটবল টুর্নামেন্টে মোট ৮দল অংশগ্রহণ করে পর্যায়ক্রমে খেলা শেষে শনিবার বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং এ খেলায় বিজিত চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে নগদ ১২হাজার টাকা, রানার্স আপ দলকে ৮হাজার টাকা, তৃতীয় রানার্স আপ দলকে ৬হাজার টাকা ও চতুর্থ রানার্স আপ দলকে ৪হাজার টাকা প্রদান করা হবে বলে আয়োজকও সূর্য্যমুখী সংঘের সভাপতি পালুসটপ্প জানিয়েছেন।

ফুটবল খেলায়নারীদের অংশগ্রহণ নিশ্চিত করায় এ খেলার মুল উদ্দেশ্য বলে দর্শক ও আয়োজকরা মনে করেন।


এ ক্যটাগরির আরো খবর..