× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

নাটোর প্রতিনিধি

নাটোরে সুপারি গাছ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শনিবার সকালে নাটোরে জালাল উদ্দীন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জালাল উদ্দীন সদর উপজেলার ডাঙ্গাপাড়া হবিরমোড় এলাকার মৃত নুর ইসলামের ছেলে। জালাল উদ্দীনের মরদেহটি তার বাড়ীর পাশে একটি সুপারি গাছে জিআই দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জালাল উদ্দীন কিছুদিন ধরে ঋণের দায়ে জড়িয়ে পরে। জালাল উদ্দীন বেশ কিছুদিন আগে এনজিও থেকে লোম ও স্থানীয় সূদ কারবারিদের কাছ থেকে সুদের উপর ১লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে সে তার একমাত্র ছেলেকে ঋণের টাকায় অটোরিক্সা কিনে দেয়। কিন্তু অটোরিক্সাটি চুরি হয়ে যায়। এর পর থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হিমসিম খাচ্ছিল জালাল।

সম্প্রতি সে নাটোর হালসা বটতলা এলাকায় প্রাণ – আর এফ এল কোম্পানির ডিপোতে শ্রমিক হিসাবে কাজ নেয়। কিন্তু এই রোজগার দিয়েও ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে জালাল উদ্দীন। শনিবার ভোরে তিনি নামাজের উদ্দেশ্যে বাড়ী থেকে বেরিয়ে গেলে আর ফিরে আসেনা। পরিবারের লোকজন খোজাখুজি করতে থাকে।  একপর্যায়ে বাড়ীর পাশে সুপারি গাছে জিআই তারে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে খুঁজে পাওয়া যায়। পরিবারের লোকেরা গাছ থেকে মরদেহ নামিয়ে বাড়িতে নিয়ে যায়। মৃত জালালের শ্যালকসহ পরিবারের সদস্যরা জানায়, সপ্তাহে ঋণের কিস্তি ও সূদ বাবদ ২০ হাজার টাকা করে পরিশোধ করতে হয়। এই টাকা জোগার করতে সে আরও ধার দেনায় জড়িয়ে পড়ে।

নাটোর সদর থানার ওসি ( তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।  প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি অপমৃত্যু। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..