নাজিব রাজাককে সৌদির অর্থ প্রদান

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে জিততেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার উপহার দিয়েছিল সৌদি সরকার।

নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি সরকারের একটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়।

ওই সূত্র জানায়, সৌদি রাজপরিবারের পক্ষ থেকে ২০১৩ সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে ওই টাকা নাজিবের অ্যাকাউন্টে ডিপোজিট করা হয়েছিল। সেটা ৫মে’র নির্বাচনে জিততেই নাজিবকে দিয়ছিল সৌদি রাজপরিবার। সৌদির প্রয়াত বাদশা আবদুল্লাহ তার ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উভয় তহবিল থেকে ৬৮১ মিলিয়ন মার্কিন ডলার নাজিবকে দেন।

নাজিবের বিরুদ্ধে রুল জারির পর মঙ্গলবার মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেল বিষয়টি পরিষ্কার করেন। তিনি জানান, সৌদি রাজ পরিবারের কাছ থেকে ওই টাকা পেয়েছিলেন নাজিব।

এর আগে রাষ্ট্রীয় তহবিল (ওয়ান এমডিবি) থেকে ওই টাকা আসার বিষয়টি অস্বীকার করেছিলেন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

সৌদি সরকারের ওই সূত্র জানায়, রিয়াদে মুসলিম ব্রাদারহুডের প্রভাব সম্পর্কে উদ্বেগ সৃষ্টির মধ্যেই নাজিবকে ওই টাকা দেয় সৌদি রাজ পরিবার। ওই সময় মালয়েশিয়ার বিরধীজোটে যোগ দেয় প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি। এ দলের প্রতিষ্ঠাতারা ব্রাদারহুডের অনুসারী ছিল।যদিও মালয়েশিয়ায় এখনও ব্রাদারহুডের অল্পকিছু সমর্থক থাকার প্রমাণ পাওয়া যায়।

২০১৩ সালের নির্বাচনে নাজিবের দল জিতেছে কিন্তু গত ৫০ বছরের মধ্যে এটা ছিল নাজিবের সবচেয়ে খারাপ ফলাফল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।