× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নরসিংদীতে মা ও মেয়েকে গণধর্ষণ

Kishori
হালনাগাদ: শনিবার, ১৬ মার্চ, ২০১৯

নরসিংদীর শিবপুর উপজেলায় মহাসড়কে বিকল হয়ে যাওয়া বাস থেকে মা ও মেয়েকে ফুসলিয়ে নিয়ে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

গতকাল শুক্রবার রাতে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর এলাকায় এই ঘটনা ঘটে। মা ও মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সৃষ্টিঘর এলাকার আনোয়ার হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩০) ও আব্দুল বারেকের ছেলে শফিককে (২৫) গ্রেপ্তার করা হয়েছে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাসে করে ধর্ষণের শিকার মা ও মেয়ে হবিগঞ্জ যাচ্ছিলেন। সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিঘর বাসস্ট্যান্ডের অদূরে বাসটি বিকল হয়ে যায়। এসময় গ্রেপ্তার দেলোয়ার ও শফিক মা ও মেয়েকে অন্য বাসে তুলে দেওয়ার কথা বলে স্থানীয় একটি জুটমিলের পরিত্যক্ত কক্ষে নিয়ে যায়। সেখানে আলাদা দুটি কক্ষে আটকে রেখে মা ও মেয়েকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এসময় মা ও মেয়ের চিৎকারে আসামিরা পালিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার মা বাদী হয়ে ছয়জনের নামে মামলা করেছেন। পরে পুলিশ রাতেই দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।


এ ক্যটাগরির আরো খবর..