× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নমুনা সংগ্ৰহ ছাড়া গন্ধ শুঁকেই করোনা আক্রান্ত বলে দিবে কুকুর

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ২৫ মে, ২০২১

মহামারি করোনাভাইরাস পরীক্ষায় নমুনা সংগ্ৰহ ছাড়া গন্ধ শুঁকেই করোনা আক্রান্ত বলে দিতে পারছে কুকুর। এমনকি যে সকল মানুষদের উপসর্গ নেই তাদেরও সহজেই চিহ্নিত করতে পারছে কুকুর। জানিয়েছে ‘লন্ডন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন’-এর জীববিজ্ঞানীরা।

জীববিজ্ঞানীদের দাবি, প্রায় ৮২ থেকে ৯৪ শতাংশ ক্ষেত্রেই গন্ধ শুঁকেই করোনা আক্রান্ত বলে দিতে পারছে কুকুর। এমনকি যে সকল মানুষদের উপসর্গ নেই তাদেরও সহজেই চিহ্নিত করতে পারছে কুকুর।

গবেষক দলের প্রতিনিধি জেমস লোগান জানিয়েছেন, অন্য সকল উপায়ের থেকে করোনা পরীক্ষায় কুকুর দ্রুত কাজ করতে পারে। এতে আগামীতে যদি কুকুরকে ব্যবহার করা যায় তাহলে সময় ও অর্থ দুটোই বাঁচবে।

কুকুরকে রোগ শনাক্তের কাজে ব্যবহার করা নতুন কিছু নয়। অতীতে ক্যানসার, ম্যালেরিয়ার মতো অন্যান্য অসুখ পরীক্ষার ক্ষেত্রেও কুকুর ব্যবহার হয়েছে। সেই সব অসুখ আক্রান্তদের শনাক্ত করতে সফল হয়েছে কুকুর। গত বছর থেকে করোনা শনাক্ত করার জন্য কুকুরকে প্রশিক্ষণ দেয়া শুরু হয়।

ইংল্যান্ডের ওই জীববিজ্ঞানীরা ৬টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সামনে ২০০ জন ব্যক্তির ব্যবহৃত মোজা রাখেন। এসব ব্যক্তিদের মধ্যে যারা করোনা আক্রান্ত তাদের সহজেই চিহ্নিত করে কুকুরের দলটি। গবেষক দলের ক্লেয়ার গেস্ট জানিয়েছেন, কুকুরের ঘ্রাণশক্তি এতটাই তীক্ষ্ণ যে তারা করোনার উপস্থিতি সহজেই বুঝতে পারে। ঠিকমত প্রশিক্ষণ দেয়া গেলে এ কাজে সফল হওয়া সম্ভব।

করোনা পরীক্ষায় কুকুরকে সফলভাবে কাজে লাগানো গেলে বেশ কিছু সুবিধা হবে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সুবিধাগুলো হলো- বিমানবন্দর দিয়ে অসংখ্য মানুষ প্রবেশ করে। এদের অনেকের করোনা পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে কুকুর যদি সফলভাবে করোনা আক্রান্তদের শনাক্ত করতে পারে তাহলে সময় বাঁচবে।

 


এ ক্যটাগরির আরো খবর..