× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ

নবীগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্য ষ্টক রেখে বাড়তি মুল্যে বিক্রির অভিযোগে ২ ব্যবসায়ীকে অর্থদন্ড

ACP
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০২২
বাড়তি মুল্যে

নবীগঞ্জ উপজেলার পৌরসভা তে ব্যবসায়ী /ক্ষুদ্র ব্যবসায়ীদের লিখিত অভিযোগ নিত্যপ্রয়োজনীয় ডিলারগণ প্রতিশ্রুত পণ্য (তেল) সহ কিছু দ্রব্য অর্ডার নিলেও, স্টক নেই বলে ফিরিয়ে দিচ্ছে। সাথে অতিরিক্ত অন্য পণ্য কিনতে হবে বা বেশি মূল্য দিতে হবে। অবৈধ ভাবে গুদাম করে তেল সহ বিভিন্ন পণ্য দাম বাড়ানোর উদ্দেশ্যে মজুদ করে লুকিয়ে রাখছে। গায়ের মূল্যের চেয়ে খুচরা পর্যায়ে গ্রাহক থেকে বেশি নিতে বলা হচ্ছে। নতুন ট্যাগ বা গায়ের মূল্য এর উপর পুন লিখে বিক্রি করতে। এসব লিখিত অভিযোগের ভিত্তিতে মনিটরিং করতে ৯ মার্চ বুধবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন কয়েকটি গুদামে মোবাইল কোর্ট  পরিচালনা করেন। অভিযোগের পূর্ণ সত্যতা ও আসামীদের স্বীকারোক্তির ভিত্তিতে ২ ব্যবসায়ী মোঃ শামীম মিয়া ও ঝুনু পালকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারার অপরাধের দায়ে মোট ২৫ হাজার  টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। এ সময় দন্ডিত ব্যক্তিরা উপস্থিত জনগণ ও ব্যবসায়ীদের নিকট ক্ষমা চেয়ে তৎক্ষণাৎ ন্যায্য মূল্যে তেল সরবরাহ করে এবং ভবিষ্যতে আর উপর্যুক্ত অপরাধ করবে না মর্মে অঙ্গীকার করেন।
প্রসিকিউশন সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশের এস আই মৃদুল কান্তি ভৌমিক ও  পুলিশের চৌকস  দল।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় রাখতে উপজেলা প্রশাসন এর এ  অভিযান অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন।


এ ক্যটাগরির আরো খবর..