× Banner
সর্বশেষ
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার দেশের বাজারে স্বর্ণের দামে পতন ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

অনলাইন ডেস্ক

নবীগঞ্জে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে প্রার্থী সমর্থক ও গাড়ী বহরে তীব্র যানজট 

admin
হালনাগাদ: সোমবার, ১ নভেম্বর, ২০২১
নবীগঞ্জে ইউপি নির্বাচনে মনোনয়ন দাখিলে প্রার্থী সমর্থক ও গাড়ী বহরে তীব্র যানজট 

নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

আজ মঙ্গলবার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন হলেও গত রোববার থেকে মনোনয়ন পত্র দাখিল করতে শুরু করেন বিভিন্ন প্রার্থীগণ।
গতকাল সোমবার সরেজমিনে দেখা যায় বিভিন্ন ইউনিয়ন থেকে প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে বাস,মাইক্রোবাস,সিএনজি ও মটর সাইকেল নিয়ে  উপজেলা সদরে নির্বাচন কার্যালয়ে আসেন মনোনয়ন জমা দিতে। আর এতেই সৃষ্টি হয় তীব্র যানজটের। কাজীর বাজার রোডে উপজেলা পরিষদে যাবার প্রায় দুই কিলোমিটার জোড়ে ছিল তীব্র যানজট।
অপরদিকে তিমিপুর,শেরপুর রোড ও সালামতপুর রোডেও ছিল একই অবস্থা। প্রার্থী সমর্থকরা পায়ে হেটে নির্বাচন অফিসে এসে মনোনয়ন দাখিল করেন।
এদিকে যানজটের কারনে ভোগান্তিতে পড়েন সাধারন যাত্রী সাধারন,স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসী।
পরে বিকেল ৫ টার দিকে প্রশাসনের হস্তক্ষেপণে যানজটমুক্ত হয় পৌর শহরসহ বিভিন্ন সড়কগুলো।
পথচারীরা বলেন,নির্বাচনে অংশ নেয়া প্রার্থীগণ তাদের নিজ নিজ সমর্থক ও বিরাট গাড়ী বহর নিয়ে আসায় শহরে এমন যানজটের সৃষ্টি হয়েছে। এতে সাধারন যাত্রীরা দুর্ভোগে পড়েন।


এ ক্যটাগরির আরো খবর..