× Banner
সর্বশেষ
খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্বনেতা খামেনির দাফনে সপ্তাহব্যাপী আনুষ্ঠানিকতা, কোন দিন কোথায় কী? মায়ের দেওয়া কিডনিতে নতুন জীবন পেলেন কৃষ্ণ হাজং মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় – মির্জা ফখরুল দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১০৭ প্রকৃত মৎস্যজীবীদের জন্য উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী নড়াইলে হত্যা মামলার আসামি আকাশ বিশ্বাস নারকেল বাড়িয়া থেকে গ্রেফতার কালকিনিতে সরকারি খাল ভরাটের চেষ্টা বন্ধ, ৪০ হাজার টাকা জরিমানা আদায় কালকিনিতে সহকারি শিক্ষকের ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় পঙ্গুতে প্রেরণ স্কুল ফিডিং বিতরণে নিম্নমানের ডিম, প্রতিমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা

নন্দীগ্রামে ৪ আলু ব্যবসায়ীসহ ৬ জনের জরিমানা 

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
নন্দীগ্রামে আলু ব্যবসায়ী

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৪ আলু ব্যবসায়ীসহ ৬ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আলুর বাজারমূল্য স্থিতিশীল রাখতে ২৭শে অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার নন্দীগ্রামহাট-বাজার মনিটরিং করে। এ সময় উচ্চমূল্যে আলু বিক্রয় করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলু ব্যবসায়ী জহুরুল ইসলামকে ৩শ’ টাকা, আবুল কালাম আজাদকে ৩শ’ টাকা, আব্দুস সাত্তারকে ৩শ’ টাকা ও গিয়াস উদ্দিনকে ৫শ’ টাকা জরিমানা করেছে।
অপরদিকে একই আইনে ভাজি বিক্রেতা আব্দুল জোব্বারকে ২শ’ টাকা ও ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে জুয়েল হোসেনকে ৩শ’ টাকা জরিমানা করে। এ ভ্রম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন এসআই তৌহিদুল ইসলাম ও বেঞ্চ সহকারী কামরুজ্জামান।


এ ক্যটাগরির আরো খবর..