× Banner
সর্বশেষ
সবার সঙ্গে গঠনমূলক অংশীদারিত্ব জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার – তথ্যমন্ত্রী মৃগী রোগে আক্রান্ত হয়ে মান্দায় বিলে ডুবে নারীর করুণ মৃত্যু বেনজীরের জামিন বাতিলের আইনি প্রক্রিয়া শুরু হয়েছে – স্বরাষ্ট্রমন্ত্রী প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের যাত্রা শুরু, উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা করার সক্ষমতা নেই – স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার সহায়তা ঘোষণা অস্ট্রেলিয়ার বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত তথ্য রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে – তথ্যমন্ত্রী

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিলেন মাশরাফি

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
ভোট দিলেন মাশরাফি

নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিলেন মাশরাফি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়েছেন নড়াইল ০২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা ।
নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে সকাল ১১টার দিকে ভোট দেন তিনি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, ভোটদান শেষে তিনি বলেন, স্বতঃস্ফূর্তভাবে যে সবাই ভোট দিতে আসছে এটা ভালো লাগছে। বিশেষ করে এই শীতের সময় এলাকার অনেক মুরুব্বীরা সকাল ৮টায় ভোট দিতে আসছেন।
এখনো পর্যন্ত যে সংখ্যক ভোটার আসছে দেখছেন তাতে তিনি সন্তুষ্ট কিনা এ প্রশ্নে তিনি বলেন, এখন সবেমাত্র ভোট শুরু হয়েছে। অনেকে কাজ কর্ম শেষ করে ভোট কেন্দ্রে আসবেন। তবে এখনই যা দেখতে পারছি আশা রাখছি দুপুর ২টার পর ভোটারদের সংখ্যা আরো  বাড়বে।
এদিকে নড়াইল ০২ আসনের ১৪৭ টা কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..