× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু 

নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এসএসসি পরীক্ষার্থীর নড়াইল সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক মেহেদী হাসান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। এছাড়া ভ্যানে থাকা যাত্রী ইমরান হোসেন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের এসএম সুলতান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কিশোর মেহেদী হাসান কালিয়া উপজেলার পেড়লী গ্রামের মনিরুজ্জামান এর ছেলে, তিনি সদরের মহিষখোলা পুরাতন ফেরিঘাট এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। মেহেদী নড়াইর সরকারী টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন। আহত ভ্যানযাত্রী ইমরান হোসেন সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের ইনামুল খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলের দিকে সদররের মহিষখোলার বাসা থেকে নিহত মেহেদী তার মামা বাড়ি সদরের গোবরা এলাকায় যায়। পরে সেখান থেকে সন্ধ্যায় নড়াইল শহরের দিকে ফিরেছিল প্রতিমধ্যে নড়াইল এসএম সুলতান সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানের সাথে সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী এবং ভ্যানে থাকা ইমরান গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেহদীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইমরান হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..