× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

ACP
হালনাগাদ: রবিবার, ৭ জুন, ২০২৬
নড়াইলে বজ্রপাতে দুই জন নিহত 

নড়াইলের লোহাগড়া উপজেলায় মাঠে গরুকে পানি খাওয়াতে গিয়ে বজ্রপাতে টিটুল খান (৪৫) নামে একজন কৃষক এবং বিলে মাছ ধরতে গিয়ে বাবুল বিশ্বাস (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামে এবং একই উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামে এ বজ্রপাতে ঘটনা ঘটে।
নিহত মো. টিটুল খান উপজেলার শালনগর গ্রামের মতিয়ার খানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন। অপর নিহত বাবুল বিশ্বাস নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বিল্লাল বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের শালনগর গ্রামের কৃষক টিটুল খান বাড়ির অদূরে মাঠে থাকা গরুকে পানি খাওয়াতে যান। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত হলে ঘটনাস্থলেই কৃষক টিটুল খান মারা যান।
অপর দিকে একই সময়ে উপজেলার নলদী ইউনিয়নের মতিনগর গ্রামের বাবুল বিশ্বাস ও শহিদ স্থানীয় ইছামতি বিলে মাছ ধরতে যান। মাছ ধরা অবস্থায় হঠাৎ বজ্রপাতে বাবুল গুরুতর আহত হন। এ সময় তার সঙ্গে থাকা শহীদ স্থানীয়দের জানালে আহত বাবুলকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক বাবুল বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় মুঠোফোনে বলেন, পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি অবগত হয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..