× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

আবু নাসের, ফরিদপুর

নগরকান্দায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৩ মে, ২০২২
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ ১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৩ মে বিকালে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি’র রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন।
ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেন কাইচাইল ইউনিয়ন একাদশ বনাম নগরকান্দা পৌরসভা ফুটবল একাদশ।
উপজেলা নির্বাহী অফিসার এন এম আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার সমিনুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ফজলুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শামচুল হুদা হুদু, ইউপি চেয়ারম্যানগন ও সাংবাদিকবৃন্দ।
 ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভা এই খেলায় অংশ গ্রহণ করে। খেলায় কাইচাইল ইউনিয়ন ফুটবল একাদশ কে ১-০ গোলে হারিয়ে নগরকান্দা পৌরসভা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন, বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব সাংবাদিক বেলায়েত হোসেন লিটন ও সাহিন রেজা।


এ ক্যটাগরির আরো খবর..