× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নগরকান্দায় নিয়ন্ত্রন হারিয়ে বাস খাদে- নিহত ১ আহত ২০

admin
হালনাগাদ: শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮

আবু নাসের হুসাইন, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রন হারিয়ে বাস্তার খাদে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহা সড়কের উপজেলার ভবুকদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মাজেদ মুন্সী (৭০) তিনি নগরকান্দা উপজেলার লস্কদিয়া ইউনিয়নের বিনোকদিয়া গ্রামের মৃত কানাই মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর থেকে টেকেরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মিনি বাস ভবুকদিয়া আসা মাত্রই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের যাত্রী মাজেদ মুন্সী ঘটনাস্থানে মারা যায়। এ দুর্ঘটনায় আরো ২০ যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে ভাঙ্গা থানার হাইওয়ে পুলিশ,ফায়ারসার্ভিস ও নগরকান্দা থানা পুলিশ ঘটনা স্হলে এসে নিহতের লাশ উদ্বার সহ আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো ব্যবস্হা করে। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি শেখ মাহফুজুর রহমান বলেন নিহতের লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..