× Banner
সর্বশেষ
যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ এপ্রিল (সোমবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক

নগরকান্দায় ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসায় পড়া মুখস্ত করতে না পারার অপরাধে এক ছাত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ১ অক্টোবর সোমবার উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া বাকিয়াতুস সালেহা নূরানী মাদ্রাসায়। আহত ছাত্রী উক্ত মাদ্রাসার ৩য় শ্রেণীতে অধ্যায়নরত ও উপজেলার হাসনহাটি গ্রামের শের আলী সরদারের মেয়ে রুমি (১২)।

অভিযোগের ভিত্তিতে আহত ছাত্রীর বাড়ীতে গিয়ে দেখাগেছে, রুমি বিছানায় শুয়ে ব্যাথায় কাতরাচ্ছে। এসময় রুমি এ প্রতিনিধিকে জানায় গুনের নামতা মুখস্ত না পারার অপরাধে শিক্ষক হাফেজ জালাল উদ্দিন তাকে ১০১ বার কান ধরে উঠবস করায় এবং প্রতিটি উঠবসে একটি করে বেতের বাড়ী প্রয়োগ করে তার শরীরে। শরীরের প্রচন্ড ব্যাথার কারনে বিছানা থেকে উঠতে পারছেনা।

রুমির বাবা শের আলী সরদার বলেন, আমার মেয়েকে যেভাবে নির্যাতন করা হয়েছে আমি এর বিচার চাই।

অভিযুক্ত শিক্ষক হাফেজ জালাল উদ্দিন বলেন, আমি বেত্রার্ঘাত করিনি শুধু ২৫ বার কান ধরে উঠবস করিয়েছি।

মাদ্রাসার মোহতামীম মাওলানা আব্দুল মান্নান বলেন, ঘটনার দিন আমি মাদ্রাসার কাজে বাহিরে ছিলাম। যে ঘটনা ঘটেছে এমন ঘটনা আর ঘটবে না। আমি উক্ত শিক্ষককে সতর্ক করে দিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুদ্দোজা শুভ বলেন, উক্ত ঘটনায় ইসলামিক ফাইন্ডেশনের উপজেলা কো-অডিনেটরকে তদন্তের দায়িত্ব দিয়েছি। তদন্তের রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..