× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নওগাঁয় বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
নওগাঁয় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আব্দুল জলিল ফাউন্ডেশ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উদযাপন করেছে। আজ ১৭ মার্চ সকালে আব্দুল জলিল ফাউন্ডেশনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ এবং বিকেলে ফাউন্ডেশনের উকিলপাড়াস্থ কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, আব্দুল জলিল ফাউন্ডেশনের সভাপতি তাজুল ইসলাম তোতা, সহ-সভাপতি আহসানুর কবির চৌধুরী জুয়েল, সাধারণ সম্পাদক আহসানুল হাবীব রাজন, অর্থ সম্পাদক দেওয়ান ইনতিসার ইনান শৌনক, কার্যনির্বাহী সদস্য সমীরণ কুমার দাস প্রমুখ।
আব্দুল জলিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসানুল হাবীব রাজন বলেন, আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি ক্ষণজন্মা এই মহান পুরুষের জন্ম না হলে আমরা স্বাধীন ভূখন্ড পেতাম না। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন লিডারস অব দ্য লিডার। তিনি বিশ্বের নিপীড়িত মানুষের কথা বলেছেন আজীবন। তিনি আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আর তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক্ষেত্রে সবার উচিত শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।


এ ক্যটাগরির আরো খবর..