× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

ধোঁয়া, ধুলো আর দূষণের হাত থেকে বাঁচার উপায়

admin
হালনাগাদ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

ধোঁয়া, ধুলো আর দূষণে জর্জরিত বায়ুমণ্ডল। মানুষের কার্যকলাপে প্রতিনিয়ত দূষিত হচ্ছে আমাদের পরিবেশ। দূষিত হচ্ছে বাতাস। সুস্থ ভাবে বেঁচে থাকাই এখন দায় হয়ে উঠেছে সাধারণ মানুষের। চার পাশের এই কালো ধোঁয়া দূষণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুস্থ রাখা এখন অত্যন্ত জরুরি।

বিশেষ করে কাজের প্রয়োজনে যাদের প্রতিদিনই বারো থেকে চোদ্দ ঘণ্টা বাড়ির বাইরে থাকতে হয়, তাঁদের এই দূষিত পরিবেশে নিজের শরীর সুস্থ এবং ফিট রাখা অনেকটাই চ্যালেঞ্জের মতোই। কারণ প্রতিদিন বাড়ি ফিরে হোক অথবা অফিসে, নিজের স্বাস্থ্যের উপর একটু নজর না দিলে ধোঁয়া, ধুলো রোদ আর বাইরের দূষণে আরও জেরবার হয়ে পড়বে আপনার শরীর। প্রতিদিন একই রোজনামচা চলতে থাকলে ধীরে ধীরে কখন যে অসুস্থ হয়ে পড়বেন তা বোঝা দুষ্কর হয়ে উঠবে। তাইতো পরিবেশের ক্রমাগত এই দূষণের বাড়বাড়ন্ত থেকে নিজের এবং পরিবারের সকলকে সুস্থ রাখতে অবশ্যই মেনে চলুন কিছু স্বাস্থ্য টিপস। যা মেনে চললে আপনি থাকবেন পুরো ফিট।

নিজের শরীর-স্বাস্থ্য কীভাবে সুস্থ রাখবেন দেখে নিন এক নজরে –

দূষণ থেকে বাঁচতে নিয়মিত পান করুন এই পাঁচ ধরনের চা। সুস্থ থাকবে আপনার ফুসফুস।

১:- আদা মধু এবং লেবু সহযোগে চা পান করুন। শরীরের পক্ষে এক টুকরো আদা অত্যন্ত ভালো একটি উপাদান। আদা খেলে বুকে জমে থাকা কফ এবং রক্ত জমা হওয়ার হাত থেকে মুক্তি দেয়। এবং মধু কাশি কমাতে সাহায্য করে। এছাড়াও পাতিলেবুতে প্রচুর পরিমাণে সাইক্রিয়াটিক অ্যাসিড বা ভিটামিন সি থাকায় এটি ইমুউনিটি বাড়াতে সাহায্য করে। সুতরাং একটি পাত্রে পরিমাণমত জল এবং তাতে মাঝারি সাইজের একটুকরো আদা এবং এক চামচ মধু ও লেবুর রস সহযোগে ফুটিয়ে পান করুন। দেখবেন এই দূষণেও আপনার ফুসফুস কেমন ফুরফুরে থাকবে।

২:- গ্রিন টি বর্তমান সময়ে একটি উল্লেখযোগ্য পানীয়। সকালে অথবা বিকেলে ওজন কমানোর জন্য ঘরে ঘরে গ্রিনটি এখন প্রচলিত নাম। কারণ এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ক্যাফিন। যা বিপাকে সাহায্য করে ও ওজন কমায়। রক্ত পরিষ্কার করে এবং ভিতর থেকে মেদ ঝরাতে সাহায্য করে। গ্রিন টি হজম শক্তি বাড়িয়ে তুলতেও সাহায্য করে।

৩:- হলুদ এবং আদা সহযোগে পানীয় শীতকালে অত্যন্ত জরুরি। কাশি কমাতে মানব দেহে এর অবদান অনস্বীকার্য। আপনি সহজেই বাড়িতেই হলুদ এবং আদা দিয়ে কিছুটা পানীয় বানিয়ে রাখতে পারেন। হঠাৎ করে স্বাস্থ্য জনিত কোনও সমস্যা দেখা দিলে চটজলদি এটা পান করলে নিজেই বুঝতে পারবেন ফল।

৪:- মশলা চা পানীয় হিসাবে অত্যন্ত জনপ্রিয় সবার কাছে। একসঙ্গে জলের মধ্যে নানা রকম উপকারি উপাদান মিশিয়ে এই চা প্রস্তুত করা হয়। এই মশলা চা বানানোর প্রধান উপকরণই হল, আদা, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তুলসীপাতা। এখানে প্রতিটি উপাদানই প্রাকৃতিক। যা সর্দি, কাশি কফ কমাতে সাহায্য করে। নিয়মিত ভাবে এই মশলা চা পান করলে দূষণ জনিত কারণে শারীরিক অসুস্থতার হাত থেকে অনেকটা রেহাই মিলবে।

৫:- সর্দি কাশি এবং কফের ক্ষেত্রে যষ্টিমধু সহযোগে চা অত্যান্ত উপকারী। গরম জলে এক টুকরো যষ্টিমধু ফেলে দিয়ে তার সঙ্গে লেবুর রস এবং মধু যোগ করে ফুটিয়ে নিলে এই চায়ে আসবে আলাদা ফ্লেভার। যা পানে যেমন তৃপ্তি রয়েছে তেমনই এই দূষণের সঙ্গে মোকাবিলা করতে খুবই উপকারি।

তাহলে আর দেরি কেন? রোজই নিয়ম করে পান করুন একটু ভিন্ন স্বাদের চা। দেখবেন কেমন প্রাণবন্ত হয়ে উঠেছেন আপনি।


এ ক্যটাগরির আরো খবর..