× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

নিজস্ব প্রতিবেদক

মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুলাই, ২০২৬
মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) বিকেলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী রোগীকে পাশে রেখে চিকিৎসকের কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করায় ডা. পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে বগুড়া থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..