× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

নিউজ ডেস্ক

ধামইরহাট ইউপি’র আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
ধামইরহাট ইউপি’র আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান

ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে কর্মী সমর্থকদের সাথে নিয়ে চেয়ারম্যান পদে রিটার্ণিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. কামরুজ্জামান।

২৫ নভেম্বর দুপুর সাড়ে ১২ টায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক এর দলীয় মনোনয়ন সহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে ধামইরহাট ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোা. কাম্রুজ্জামান রিটার্নিং অফিসার সাজ্জাদ হোসেনেরর নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন। এ সময় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, মহিলা আওয়াীলীগ সভানেত্রী আনজুয়ারা, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল আতিক কনক, আওয়ামীলীগ নেতা জবেদুল ইসলাম, ইউপি সদস্য জাকারিয়া হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মনোনয়নত্র জমাদান শেষে দলীয় কর্মীদের তৃনমুলে কাজ করার অনুরোধ জানান এবং গতবারের মত এবারও ব্যাপক ভোটে বিজয়ী হওয়ার প্রত্যাশা ব্যাক্ত করেন চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান। এবারে ধামইরহাট উপজেলায় ধামইরহাট ইউনিয়নও উমার ইউনিয়ন সহ দুটি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন জানান, ধামইরহাট উপজেলায় ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ৮ জন, জাতীয় পার্টির ০১ জন, জাকের পার্টির ০২ জন ও স্বতন্ত্র বা বিদ্রোহী ৩৫ জন সহ মোট ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত ২৪ নারী আসনের জন্য ৯৩ জন ও ৭২টি ওয়ার্ডের জন্য ৩১৫ জন সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 


এ ক্যটাগরির আরো খবর..