× Banner
সর্বশেষ
মধুখালীতে দুদকের শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর পরিদর্শন মধুখালীতে বেড়াতে এসে পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজারের মৃত্যু পাইকগাছার ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে আমুরকাটা বয়ারঝাপা সড়ক সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে -তথ্য উপদেষ্টা দেশে হাম ও উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু  সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ তনু হত্যা মামলা; আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে সমাজসেবা দপ্তর কর্তৃক ১৯ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ বিতরণ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ বিতরণ

নওগাঁর ধামইরহাটে সমাজসেবা দপ্তর কতৃক ১৯ লক্ষাধিক টাকার সুদমুক্ত ঋণ
বিতরণ করা হয়েছে। ২৪ মার্চ বিকেল সাড়ে ৪ টায় ঋণ বিতরণ সংক্রান্ত
ইউপিআইসি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের
সভাপতিত্বে ২টি গ্রামের ৬টি দলভুক্ত ৬৬ জন সদস্যদের মাঝে পুনঃ বিনিয়োগ
হিসেবে ১৯ লাখ ২৯ হাজার ৪শত টাকার ঋণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো.
আজাহার আলী। অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সমাজসেবা
অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম ফসিউল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক ও
প্রভাষক মিনহাজুল হক সরকার শিবলী, প্রভাষক আবু হানিফ, উপজেলা প্রেস ক্লাব
সভাপতি মো. আবু মুছা স্বপন, ইউনিয়ন সমাজকর্মী নাজমুল হোসেন প্রমুখ
উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম আলম, জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্দেশনায় সমাজসেবা অধিদফতর ১৯৭৪ সালে
সুদমুক্ত ক্ষুদ্রঋণের প্রচলন করেছিলেন, সেই থেকে আজ পর্যন্ত এই কার্যক্রমের
সুবিধাভোগীগণ সুদমুক্ত ঋণ নিয়ে তাদের জীবন মানের উন্নয়ন সাধিত
হয়েছে, ১০ জন সদস্য বিশিষ্ট একটি দলের মাধ্যমে নিয়মিতভাবে এই ঋণ প্রদান
করা হয়ে থাকে।


এ ক্যটাগরির আরো খবর..