× Banner
সর্বশেষ
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী

ধামইরহাটে প্রতিবন্ধি তরুনীকে ধর্ষন মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর ধামইরহাট উপজেলার শংকরপুর গ্রামে প্রতিবন্ধি তরুনীকে ধর্ষনের অভিযোগে দায়েরকৃত মামলায় মতিবুল নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই)।

২৯ এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের বালুডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পিবিআই নিশ্চিত করে। ধর্ষন মামলার আসামী মতিবুল ধামইরহাট উপজেলার চকবদন এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক।
নওগাঁ পিবিআই এর পরিদর্শক রফিকুল ইসলাম জানান, ২০১৮ সালের জুলাই মাসে শংকরপুর গ্রামে প্রতিবেশী এক তরুনীকে ধর্ষন করে মতিবুল। ঘটনা জানাজানি হলে তার বিরুদ্ধে ধামইরহাট থানায় চলতি মাসের ২ এপ্রিল একটি মামলা দায়ের হয়, মামলা নং-০৪। মামলার পর থেকেই সে পলাতক ছিলো।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আব্দুল হান্নান জানান, ধর্ষক মতিবুলকে আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নওগাঁ পিবিআই কার্যালয়ে আনা হয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

সম্প্রতি ধামইরহাট উপজেলায় মাদক কিছুটা নিয়ন্ত্রন থাকলেও ধর্ষণ ও ধর্ষন চেষ্টার অভিযোগ নিত্যদিনের ঘটনা। আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তুমুলক শাস্তি প্রদানই কেবলমাত্র এইসব অপরাধ নির্মূলে ভূমিকা রাখতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..