× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে জমিজমার দ্বন্দে ভাই-ভাবীকে পিটিয়ে হাসপাতালে পাঠালো আপন দুই ভাই

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
ভাই-ভাবীকে পিটিয়ে হাসপাতালে

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আপন ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে আহত করেছে আপন দুই ভাই। এই ঘটনায় ভুক্তভোগী নজরুল ইসলাম ও তার স্ত্রী রুমি বেগম আহত হয়ে ধামইরহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বেনীদুয়ার (হরিতকীডাঙ্গা) গ্রামের মৃত নৈমদ্দীন ওরফে তুফানুর ছেলে নজরুল ইসলাম অজলু ও তার স্ত্রী রুমি বেগম উভয়ের পিতা কর্তৃক রেজিস্ট্রিমূলে ৭ ও ১১ শতাংশ জমির মালিক মালিক হন বটে। উক্ত জমি ভোগ দখলে থাকাবস্থায় ভুক্তভোগী নজরুল ইসলামের বড় ভাই ফজলুর রহমান ও আশরাফুল জমি নিজের দাবী করে আসছিল। এই বিরোধের জেরে গত ১৪ অক্টোবর রাত ৯ টার দিকে বিবাদী ফজলুর রহমানের নির্দেশে ছোট ভাই আশরাফুল ইসলামসহ দলবদ্ধ হয়ে নজরুল ইসলাম ওরফে অজলুর বাড়ীতে হামলা চালায়।

এ সময় প্রতিপক্ষরা নজরুল ইসলাম অজলু ও তার স্ত্রী রুমি বেগমকে বেধড়ক মারপিটে আহত করে। স্থানীয়রা তাকে ধামইরহাট হাসপাতালে ভর্তি করে দেন। তবে প্রতিপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদেরকে পাওয়া সম্ভব হয়নি।

ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম বলেন, অভিযোগের বিষয়টি হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..